ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ১০:২৬আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:২৬

গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, দেওলিয়া বাড়ি এলাকার ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ির ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন টের পেয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ হয়ে ওঠে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিন ও সারাবো ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গুদামে থাকা বহু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত চলমান। 

/এফআর/
সম্পর্কিত
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর ৭ জনের লাশ আসছে আজ
সৌদিতে অগ্নিকাণ্ড: ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার
সর্বশেষ খবর
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
৯ লাখ টাকার ‘কার পার্টস’ খুলতেই বেরিয়ে এলো কোটি টাকার ৪ বিলাসবহুল গাড়ি!
৯ লাখ টাকার ‘কার পার্টস’ খুলতেই বেরিয়ে এলো কোটি টাকার ৪ বিলাসবহুল গাড়ি!
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ