বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক ঘরে আগুন, ছড়িয়ে পড়ে পুড়লো ১৫ বসতঘর

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ১৫ কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরবাড়ির পাশাপাশি ধান-চাল, সার, কীটনাশক, বীজধান, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের পল্লী বিদ্যুতের প্রধান খুঁটিতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি বসতঘরে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলোতে। এতে মুহূর্তের মধ্যে ১৫টি কৃষক পরিবারের বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দিরাই পল্লী বিদ্যুৎ অফিসের মেইন লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিরাই থানার ওসি আমিনুল হক জানান, পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের সবাই কৃষিজীবী।

/আরএইচ/
সম্পর্কিত
শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া, সংঘর্ষের মধ্যে কাভার্ডভ্যানে আগুন
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ
সর্বশেষ খবর
শরতের ছুটিতে সাইকেলে ঘুরে দেখা নেদারল্যান্ডসের বুনো প্রকৃতি
শরতের ছুটিতে সাইকেলে ঘুরে দেখা নেদারল্যান্ডসের বুনো প্রকৃতি
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
৭৫ খুন: দুই দিনে চার, ‘প্রশাসনের পক্ষেও সামাল দেওয়া কঠিন’
৭৫ খুন: দুই দিনে চার, ‘প্রশাসনের পক্ষেও সামাল দেওয়া কঠিন’
নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে স্বাধীন কমিটি গড়ছে বিসিবি
নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে স্বাধীন কমিটি গড়ছে বিসিবি
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড