গাজীপুরে মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৩

গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে জমে থাকা ময়লা ও বর্জ্য সড়কে এনে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। এ সময় অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। একপর্যায়ে শ্রমিকদের কয়েকজনকে মহাসড়কে ক্রিকেট খেলতেও দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এমনকি গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় সাংবাদিকদের দাঁড়াতেও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনও ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

পরে নাওজোড়ের অবরোধের বিষয়ে এসপি আমজাদ হোসাইন বলেন, গাজীপুরে সড়ক অবরোধের ঘটনা নেই। তবে শ্রমিকেরা মহানগরের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।

/আরএইচ/
সম্পর্কিত
সকাল থেকেই উত্তপ্ত আশুলিয়া, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক ঘরে আগুন, ছড়িয়ে পড়ে পুড়লো ১৫ বসতঘর
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাবে সড়ক অবরোধ, ডিসি কার্যালয় ঘেরাও
সর্বশেষ খবর
৪২ ডলারের শার্ট, সাড়ে ৩ ডলারের কান্না: দায় এবং দরদ
৪২ ডলারের শার্ট, সাড়ে ৩ ডলারের কান্না: দায় এবং দরদ
ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে যোগাসন!
ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে যোগাসন!
সকাল থেকেই উত্তপ্ত আশুলিয়া, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
সকাল থেকেই উত্তপ্ত আশুলিয়া, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি
তিন দশক পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড