মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৬, ০৮:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৫৫

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে হামলার অভিযোগে নাহিদ হাসান নামের এক যুবক বাদী হয়ে মামলাটি করেন। 

নাহিদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘উজান টিভি’র কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিষয়ে নাহিদ হাসান বলেন, ‘আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, আমরা কেবল তার বিচার চাই। মিল্টন সমাদ্দার যেভাবে আমাদের ওপর অতর্কিত ও হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন, আমরা আইনের মাধ্যমে তার সঠিক বিচার প্রত্যাশা করছি।’

মিল্টন সমাদ্দারের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, ২৭ আগস্ট নাহিদ হাসান সাভার মডেল থানায় একটি অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে নাহিদ হাসান বলেন, তিনি কনটেন্ট ক্রিয়েটর ও স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপন ও লোকমুখে তিনি জানতে পারেন, সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় মিল্টন সমাদ্দার পরিচালিত চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পরিচয়হীন শিশু ও বয়স্ক ব্যক্তিদের আশ্রয় দেওয়ার পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

নাহিদের ভাষ্য, গত ২৩ আগস্ট দুপুর সাড়ে দুইটার দিকে বাগেরহাটের শরণখোলা থানার বকুলতলা এলাকার দশকুড়াসংলগ্ন সড়কে প্রায় ৬৫ বছর বয়সী এক অসুস্থ ও পরিচয়হীন বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন তিনি। ওই বৃদ্ধার পরিচয় ও স্বজনদের সন্ধান না পেয়ে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মিল্টন সমাদ্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়ার অনুরোধ করেন।

অভিযোগে নাহিদ বলেন, প্রথমে মিল্টন সমাদ্দার বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে অনুরোধের একপর্যায়ে আশ্রয় ও সেবা দেওয়ার বিনিময়ে মাসে ১৮ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন নাহিদ। বিষয়টি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

নাহিদের অভিযোগ, মিল্টন সমাদ্দারের কথামতো গত ২৫ আগস্ট শরণখোলা থেকে অ্যাম্বুলেন্সে করে ওই বৃদ্ধাকে নিয়ে তারা রাত আড়াইটার দিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পৌঁছান। সেখানে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রকাশের জের ধরে মিল্টন সমাদ্দার, প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষ (২৬) এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ অভিযোগ করেন, একপর্যায়ে মিল্টন সমাদ্দার তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার সঙ্গে থাকা মো. ইলিয়াস হোসেনকেও মারধর করা হয়। এতে ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে নাহিদের কাছ থেকে তার দায়মুক্তি ও পক্ষপাতমূলক বক্তব্য-সংবলিত একটি ভিডিও ধারণ করা হয়। নাহিদের দাবি, আগের পোস্টটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজের দায় এড়াতে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে রেখে দেন এবং নাহিদ ও ইলিয়াসকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় নাহিদ ও ইলিয়াস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২৬ আগস্ট ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ হাসান অভিযোগ করেছিলেন, এক বৃদ্ধ নারীকে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে আশ্রয় দিতে নিয়ে যাওয়ার পর বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে তাকে মারধর করা হয়। একইসঙ্গে ওই বৃদ্ধার কাছ থেকে টাকা চাওয়া হয়নি-এমন বক্তব্যও জোর করে ভিডিওতে ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মামলার বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

/আইএএম/
সম্পর্কিত
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কটাক্ষ আর ট্রোলের মুখেও ‘টক্সিক’-এর ধামাকা: ৪ দিনে আয় ২৫৪ কোটি
কটাক্ষ আর ট্রোলের মুখেও ‘টক্সিক’-এর ধামাকা: ৪ দিনে আয় ২৫৪ কোটি
রাজধানীতে গ্রেফতার আরও ৫২২, শীর্ষে মিরপুর
রাজধানীতে গ্রেফতার আরও ৫২২, শীর্ষে মিরপুর
নতুনদের জন্য এসইও: এআইয়ের যুগেও কতটা সম্ভাবনাময় এই পেশা?
নতুনদের জন্য এসইও: এআইয়ের যুগেও কতটা সম্ভাবনাময় এই পেশা?
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
সর্বাধিক পঠিত
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী