গাজীপুরের শ্রীপুরে মিছিলের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার বেতঝুড়ি (তুলাফার্ম) এলাকা থেকে ১২ জন এবং একই মহাসড়কের এমসি বাজার এলাকা থেকে একজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন— রমজান (২৮), কাওসার (২৪), জোনায়েদ (১৮), আসিব (১৮), আরিফ (২৫), নাঈম (২৪), ফারুক (২৬), মুর্শিদ (১৮), সৈকত (১৮), মাহিন (১৮), রুহান (১৮), তামিম (১৮), মোঃ রাকিব মিয়া (২১)। তাদের দলীয় পদবি জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার বিকালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি (তুলাফার্ম) এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
অপরদিকে একই ঘটনায় মহাসড়কের এমসি বাজার এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি (তুলাফার্ম) এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৩ জন নেতাকর্মীকে আটক করে। তাদের দলীয় পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।

‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর







