ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮

ঢাকা সাভারের আশুলিয়ায় একটি চারতলা আবাসিক ভবনের বন্ধ ফ্ল্যাট থেকে অজ্ঞাত পুরুষ, নারী ও এক সদ্যজাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, কথিত ওই স্বামী-স্ত্রী গত মাসের ৯ তারিখে নতুন ভাড়াটিয়া হিসেবে বাসাটিতে ওঠেন। তাদের ঘরের দরজা-জানালা সচরাচর বন্ধই থাকতো। শুক্রবার ওই কক্ষটি থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে ভেতর থেকে পচাগলা লাশগুলো উদ্ধার করে।

পুলিশ জানান, ঘটনার সত্যতা ও আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একইসঙ্গে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে লাশের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটন, নিহতদের পরিচয় নিশ্চিত করা ও জড়িতদের শনাক্তকরণে একাধিক দল কাজ করছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নির্দেশনা ও আলামত পর্যালোচনা করে পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। উদ্ধার পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।

/এফআর/
সম্পর্কিত
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পরে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
ঢামেকের বারান্দায় পড়েছিল যুবকের মরদেহ, মেলেনি স্বজনের সন্ধান
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৮, মামলা ৫৮
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
চীনে নদীর তলদেশ দিয়ে চলে ট্রেন, যাত্রাপথে দেখা মেলে আলো-লেজারের খেলা
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
অপতথ্য এবং গুজবের মহামারি, নির্লিপ্ততার সমাজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর