ফেনীর ছাগলনাইয়া সীমান্তে চাষাবাদের সময় ভারতীয় বিএসএফের ছোড়া গুলিতে মোশাররফ (৪৫) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চাষাবাদের সময় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কৃষক মোশাররফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, জমিতে কাজ করার সময় হঠাৎ ভারতীয় বিএসএফের ছোড়া গুলি এসে কৃষক মোশাররফের পিঠের বাম পাশে লাগে। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২নং ওয়ার্ড ক্যাজুয়ালটিতে ভর্তি দেয়। চিকিৎসক কিছু গুলি বের করতে সক্ষম হলেও ভেতরে আরি গুলির অংশ বিশেষ রয়ে গেছে।









