স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে

মইনুল হক মৃধা, রাজবাড়ী
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৩ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৮

পদ্মায় তীব্র স্রোতের কবলে পড়ে যানবাহন ও যাত্রী নিয়ে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যাওয়া ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ (রো রো) ফেরিটি আবার  পাটুরিয়া ঘাটে ফিরে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে আইটি ৯৬ টাকবোটের সাহায্যে ফেরিটি পাটুরিয়া ঘাটে পৌঁছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানান।

এর আগে সোমবার সকাল ৯টা ৫০ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে ফেরিটি। পরে দৌলতদিয়া ঘাটে এসে স্রোতের কারণে ভিড়তে না পেরে উল্টোপথে ভাটিতে চলে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ নম্বর ফেরিঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় স্রোতে ফেরিটিকে বেশ কয়েক কিলোমিটার ভাটিতে ভাসিয়ে নিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।

ফেরিতে থাকা রাবেয়া পরিবহনের সুপারভাইজার মোহাম্মদ রিয়াজ জানান, হঠাৎ ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌঁছালে পন্টুনে ভিড়তে পারিনে। ফেরিটি তীব্র স্রোতে প্রায় ৮-১০ কিলোমিটার দূরে নিয়ে যায়। আমার বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

মোহাম্মদ সালাউদ্দিন জানান, মাঝ নদী পার হলে তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ফেরিটি স্রোতে নিচের দিকে যেতে থাকলে সেখানেই নোঙর করা হয়। ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক ও তিনটি প্রাইভেটকার রয়েছে। মাঝে মধ্যে তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

/আরকে/
সম্পর্কিত
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
সর্বশেষ খবর
এবার ৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট
এবার ৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট
প্রথম দিনেই এক ঘণ্টা দেরিতে ফেনী ছাড়লো মহানগর এক্সপ্রেস
প্রথম দিনেই এক ঘণ্টা দেরিতে ফেনী ছাড়লো মহানগর এক্সপ্রেস
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
ট্রেনেই আল্পসের পথে, আট থেকে সতেরো ঘণ্টায় ১২ স্কি রিসোর্ট
ট্রেনেই আল্পসের পথে, আট থেকে সতেরো ঘণ্টায় ১২ স্কি রিসোর্ট
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা