লাগেজ ও বস্তা থেকে নারীর লাশ উদ্ধার, কারা করলো এমন কাজ?

গাজীপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০

গাজীপুরের জয়দেবপুরে কালভার্টের নিচে ভাসতে থাকা একটি লাগেজ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহের এক খণ্ড এবং বস্তায় ভরা আরেক খণ্ড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর সংলগ্ন কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভবানীপুর এলাকার ওই কালভার্টের পানিতে কালো রঙের লাগেজ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। লাগেজের ভেতর থেকে পা বের হওয়া অবস্থায় ছিল। স্থানীয় লোকজন পানিতে ভাসমান অবস্থায় লাগেজে পায়ের অংশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাগেজ থেকে নারীর মরদেহের এক খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। 

এর কিছুক্ষণ পর কালভার্টের পাশে পানিতে ঝুটের বস্তা ভাসতে দেখে স্থানীয়রা। ওই বস্তাটি খুললে ভেতর থেকে নারীর মরদেহের বাকি অংশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্যত্র হত্যা করে মরদেহ আলাদা করে লাগেজ ও বস্তায় ভরে ওখানে ফেলে যায় দুর্বৃত্তরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‌‘ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে ঘটনা ভিন্ন খাতে নিতে রাতের আঁধারে লাগেজে ভরে কালভার্টের নিচে ফেলে যায়। নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত ও কারা কেন হত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
বন্ধুকে ১ লাখ টাকা ধার দিয়ে জীবনটাই শেষ
স্ত্রী ও তিন মেয়েকে হত্যা করে পালালেন বাবা 
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ১১১১
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন