খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’

খুলনা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ২০:৪৩ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২০:৪৩

জেলা শহরে চেকপোস্ট বসিয়ে পুলিশের মোটরসাইকেল তল্লাশির কড়া সমালোচনা করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, ‘সন্ত্রাসীরা গুলি করে মানুষ মারছে, আর পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের মোটরসাইকেল ধরে বলে “তোর কাগজ কই”। এতে সাধারণ জনগণ হয়রানির মুখে পড়ছে। যা সরকারের ভাবমূর্তি নষ্ট করছে।’

গত বৃহস্পতিবার খুলনার তেরখাদায় এক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের মোটরসাইকেল চেকিং নিয়ে এ সমালোচনা করেন তিনি।

খুলনার পুলিশ সুপারকে উদ্দেশ্য করে আজিজুল বারী হেলাল বলেন, ‌‘আপনি এখন রাস্তায় ব্যারিকেড দিয়ে যত মোটরসাইকেল যায়, চেকিংয়ে থামিয়ে বলছেন তোর কাগজ কই? তোর কাগজ কই? যারা মাদক ব্যবসা করে, যারা সন্ত্রাসী তারা তো চিহ্নিত। তাদের যদি আপনি গ্রেফতার করতে পারেন, তাদের চলাচলের ওপর নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে। সেই সাধারণ মানুষকেই আপনি প্রশ্ন করছেন যে তোর মোটরসাইকেলের কাগজ কই? গ্রামাঞ্চলে সমস্ত মোটরসাইকেলের কাগজ চাচ্ছেন, আপনার ওই কাগজ যে তৈরি করতে একটু দেরি হয়, তাই না? আপনি এখন রাস্তায় ব্যারিকেড দিয়ে যত মোটরসাইকেল যায়, এই তোর কাগজ কই? তোর কাগজ কই? অথচ ওই জনগণের চিন্তাভাবনা ছাড়া কোনও সরকার ক্ষমতায় আসে না। যারে তারে ধরেন রাস্তাঘাটে। তার মানে আপনার, আপনার এই অব্যবস্থাপনার ফলে সরকার অজনপ্রিয় হয়ে পড়ছে। জনগণের কাছে মূল বার্তাটা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, বোমা মারছে, মিছিল করছে, গুলি করে মানুষ মারছে। আর আপনি উদাসীনতা দেখাচ্ছেন। মনে রাখবেন রাজনীতিতে একটা কথা আছে। যে দল রাজনৈতিকভাবে পরাজিত হয়, ভোটে পরাজিত হলে সেই দল আবার রাজনীতিতে ফিরে আসে। গন্ডগোলে পরাজিত হলেও সে দল ফিরে আসে। কিন্তু রাজনৈতিকভাবে যারা নিষিদ্ধ হয়ে যায়, তারা কিন্তু শেষ হয়ে যায়। জনগণ যাদের ধিক্কার দেয়, গণহত্যায় যারা জড়িত হয়, গণহত্যা বিশাল ব্যাপার। পৃথিবীতে যতগুলো রাজনৈতিক দল গণহত্যার সঙ্গে জড়িত হয়েছে তারা আর কখনও ফিরে আসতে পারেনি, পারবেও না।’

এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার সরদার ওমর ফারুক বলেন, ‘খুলনায় হত্যাকাণ্ড হচ্ছে। এসব হত্যায় মোটরসাইকেল ব্যবহার করছে খুনিরা। তাই পুলিশ মোটরসাইকেল চেকিংয়ে জোর দিয়েছে।’ 

/এএম/ 
সম্পর্কিত
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
মাদক সেবনের জন্য বরখাস্ত পুলিশ সদস্য ফের মাদকের আসরে ধরা
সর্বশেষ খবর
বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা
বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের কমিটি ভুয়া: জামায়াত
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের কমিটি ভুয়া: জামায়াত
বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ
বিনামূল্যে টেলিগ্রামেই তৈরি করুন ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর