মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে আ.লীগের ৭ কর্মীকে আটক

গাজীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেn বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তাদের কাছ থেকে মশাল ও ব্যানার জব্দ করা হয়। নিষিদ্ধ সংগঠনের কর্মীরা মশাল মিছিলের প্রস্তুতির খবরে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশে দেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। সেখানে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। আটকদের নাম ও দলীয় পদবি জানাতে পারেনি পুলিশ।

শ্রীপুরের মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার জানান, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল ও বিভিন্ন ধরনের নাশকতা করছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত হওয়ার পাশাপাশি স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা ঠেকাতে মহাসড়কের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পালাক্রমে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের নয়নপুর এলাকায় স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করার জন্য জড়ো হচ্ছিল। পরে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নয়নপুর গিয়ে তাদের ধাওয়া দিয়ে ১০/১৫টি মশাল ও ব্যানারসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম সরকার বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে শ্রমিকদলের নেতাকর্মীরা সার্বক্ষণিক মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তায় মহাসড়কে কাজ রয়েছে। কোনঅ ধরনের মিছিল বা নাশকতা কঠোর হাতে দমন করবে শ্রমিক দলের নেতাকর্মীরা।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল ও বিভিন্ন ধরনের নাশকতা চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, মশাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
সর্বশেষ খবর
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
নেতানিয়াহু ‘গণহত্যার স্থপতি’, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গ্রেফতারের দাবি মামদানির
নেতানিয়াহু ‘গণহত্যার স্থপতি’, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গ্রেফতারের দাবি মামদানির
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন