আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় আরও ৪ আসামিকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন— রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও  রাশেদ (২৪)। এর আগে এ ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কর্তৃক আরও একজনকে গ্রেফতার করা হয়। 

আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ জানতে পারে, বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় জড়িত কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে ৭-৮ জনকে দেখতে পায়। 

পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার পায়ে গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগারকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আদাবর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রাজিব হাওলাদার আলোচিত মোহাম্মদপুরের বাবু হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। এছাড়া শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ভোরে খুরশিদ আলম খানের নেতৃত্বে ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিংয়ের ৪১ ও ৪২ নম্বর প্লটে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা ও ভাঙচুর করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা রুজু করা হয়। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে ট্যাগ করার চেষ্টা হচ্ছে: তথ্য উপদেষ্টা
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
স্টুডিও ও রাড্ডা কেন্দ্রে হামলা: নিরপেক্ষ তদন্ত ও বিচারের তাগিদ
সর্বশেষ খবর
সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
সাবেক আইনমন্ত্রীর ভাইয়ের স্ত্রী জেবুন্নেসার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
প্রিজনভ্যান থেকে পালানো পিচ্চি রাজা দুই দিনেও অধরা
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে ‘সরকার দুঃখিত ও বিব্রত’
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি