গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ১৫:২২আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:২৭

গাজীপুরে প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন

গাজীপুরে যৌন নিপিড়নের অভিযোগে বাঘিয়া উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা এই মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। পরে শিক্ষকরা তাদের বুঝিয়ে শান্ত করে এবং ক্লাস শুরু করেন।

শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন ২০১৫ সালের আগস্ট মাসে ৯ম শ্রেণির দুই ছাত্রীকে ডেকে আপত্তিকর প্রস্তাব দেওয়াসহ রাজি না হলে পরিক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দেন। পরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছে ওই ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে  বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম সরকার জানান,  যৌন নির্যাতনের বিষয়টির প্রথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষক বাবুল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া গাজীপুর আদালতে তার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং নারী ও শিশু নির্যাতনের পৃথক দুটি মামলা করা হয়েছে।

এ ঘটনায় গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান,  বিদ্যালয় পরিচালনা কমিটি ওই প্রধান শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে। এই ঘটনায় গত ১৬ এপ্রিল শনিবার শিক্ষা বোর্ডের নির্দেশে ওই বিদ্যালয়ে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত এখনো চলছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী