বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৭

ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা, বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রয়সহ নানা অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকালে আশুলিয়ার কাঠগড়া ও কুটুরিয়া এলাকায় চালানো এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হাসানুজ্জামান।

এ সময় ইকবাল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে রিফিল করে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা, ক্রয় রসিদ দেখাতে না পারা, মূল্য তালিকা প্রদর্শন না করা- এসব অনিয়মের কারনে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অবৈধ ও ঝুঁকিপূর্ণ কাজ পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।

এদিকে, হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে এলপি গ্যাসের ক্রয়মূল্য, বিক্রয়মূল্য ও প্রদর্শিত মূল্য তালিকার মধ্যে সামঞ্জস্য পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, এভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস রিফিল করা আইনসঙ্গত নয়। এতে ভোক্তারা কম ওজনের গ্যাস পাওয়ার ঝুঁকিতে পড়েন। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এসব অনিয়মের কারণে ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করে নজরদারিতে রাখা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রতিষ্ঠানের মালামাল জব্দের পাশাপাশি লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, এলপি গ্যাসের মূল্য ও বিক্রয় কার্যক্রমে অনিয়ম ঠেকাতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
এলপিজির আঁচে কমছে রান্নার আইটেম
আমাকে তুলে এনে ১ লাখ টাকা নিলো, চোখ বেঁধে বললো পেছনে তাকাবি না
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
সর্বশেষ খবর
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের