‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় বোন ও দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

গাজীপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৩:৩৯ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজা পালানোর ঘটনায় সহায়তার অভিযোগে গ্রেফতার দুই পুলিশ সদস্য ও তার এক বোনকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং রাজার বোন তাসলিমা। মঙ্গলবারদুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে মঙ্গলবার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ২৯ জন আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছিল। ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা ভ্যান থেকে পালিয়ে যান বলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছিলেন।

তবে তদন্তে ওই বক্তব্যের সঙ্গে ঘটনার মিল পাওয়া যায়নি বলে জানান পুলিশ কমিশনার। তার ভাষ্য, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অর্থের বিনিময়ে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। তবে কত টাকার বিনিময়ে তারা এ কাজ করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই পুলিশ সদস্য ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেফতার করা হয়।

গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের ভাষ্য, তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: রানাসহ ৮ জনের মামলায় যুক্তিতর্ক পেছালো
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
আমার স্বামীর মাথায় গুলি চালিয়ে হত্যা করে পুলিশ-বিজিবি, ট্রাইব্যুনালে স্ত্রীর জবানবন্দি
সর্বশেষ খবর
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
অন্যের গানে সুর, এবার নিজের কণ্ঠে সজীব
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক
মেসিকে আটকানোর পরিকল্পনাই নেই বেনিনের!
মেসিকে আটকানোর পরিকল্পনাই নেই বেনিনের!
খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩০২
খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩০২
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’