আমার স্বামীর মাথায় গুলি চালিয়ে হত্যা করে পুলিশ-বিজিবি, ট্রাইব্যুনালে স্ত্রীর জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ২০:৩৯ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২০:৪৯

জুলাই আন্দোলনের সময় পুলিশ ও বিজিবি সদস্যরা আমার স্বামীর মাথায় গুলি চালিয়ে হত্যা করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন রাজধানীর রামপুরায় নিহত আমির হোসেনের স্ত্রী।

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন একক বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মামুনুর রশিদ। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর। 

চব্বিশের গণ-আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার জনের বিরুদ্ধে ১৪ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আমিরের স্ত্রী। তবে নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জবানবন্দিতে আমির হোসেনের স্ত্রী বলেন, ‘২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজের পর আন্দোলনে যোগ দেন আমির হোসেন। আন্দোলনের একপর্যায়ে তিনি রাজধানীর রামপুরার একরামুন্নেছা স্কুলের সামনে পৌঁছালে একটি গুলি তার মাথার পেছন দিয়ে ঢুকে চোয়াল দিয়ে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তার মৃত্যু হয়।’  

তিনি বলেন, ‘২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন আমার স্বামী। নামাজের পর তিনি আন্দোলনে যোগ দেন। ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে হাসান নামে একজন আমার বাড়িওয়ালাকে ফোন করেন।’ এ সময় ফোনে আমার স্বামী রামপুরার একরামুন্নেছা স্কুলের সামনে গুলি খেয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘এরপর তাকে দেখতে রামপুরায় বেটার লাইফ হাসপাতালের উদ্দেশে বের হন আমার বাবা ও ভাই। তবে এর আগেই এলাকার লোকজন মিলে আমার স্বামীকে বাসায় নিয়ে আসেন।’ হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তিনি মারা গিয়েছেন বলে জানতে পেরেছি।

তিনি বলেন, ‘আমার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। একটি গুলি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোয়াল দিয়ে বেরিয়ে গেছে বলে শুনেছি। সেই দিন দুপুর সোয়া ২টার দিকে তাকে গুলি করে পুলিশ ও বিজিবি সদস্যরা। এর মধ্যে ছিলেন বিজিবির রেদোয়ান ও রাফাত। পুলিশ কর্মকর্তা মশিউর রহমান ও রাশেদুলও রয়েছেন। আমি আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই।’ 

এ মামলায় গ্রেফতার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম। 

পলাতক আসামিরা হলেন— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। 

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় রামপুরায় ২৮ জন নিহত হন। আহত হন আরও অনেকে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ট্রাইব্যুনালে চার জনের বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

/বিআই/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
আসামিরা বিদেশে থাকা সত্ত্বেও আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় কেন?
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজাকে’ প্রাইভেটকারে তুলে দেন পুলিশ কর্মকর্তা: জিএমপি
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
বাদ সালমান আলী, পাকিস্তানের টি-টোয়েন্টি নেতৃত্বে নতুন মুখ
বাদ সালমান আলী, পাকিস্তানের টি-টোয়েন্টি নেতৃত্বে নতুন মুখ
দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় বাড়লো
দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় বাড়লো
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ