দুই লাখ টাকা চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেফতার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৩

মুন্সীগঞ্জে সাংবাদিকের বাবাকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাজীব হাসান অপুসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (৪ অক্টোবর) দুপুরে কাটাখালীর বাসা থেকে বিয়ে পড়ানোর কথা বলে দৈনিক মানবজমিন পত্রিকার ডিজিটাল বিভাগের রিপোর্টার সাংবাদিক নাহিদ হাসানের বাবা কাজী হাবিবুর রহমানকে মুক্তারপুরে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। নিজের প্রাণ রক্ষায় তিনি টাকা দিতে রাজি হন।

পরে অগ্রণী ব্যাংক পিএলসি, মুন্সীগঞ্জ শাখায় নিজের হিসাব থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। এরপর স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জ থানায় যুবদল নেতা রাজীব ও সহযোগী স্বপন (৩৫) এবং কাটাখালী এলাকার সোহেলসহ (৪৫) অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

পরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে যুবদল নেতা রাজীব হাসান অপু ও তার সহযোগী স্বপনকে গ্রেফতার করা হয়। 

সাংবাদিক নাহিদ হাসান বলেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আমাকে বলা হয়, আমরা যেন বিষয়টি মেনে নিই। তারা টাকা দিয়ে দিছে এবং ভবিষ্যতে তাদের লোকজন আমার বাবার কাজী অফিসের দিকে তাকাবে না। একইসঙ্গে মামলা করলে পরে কী হতে পারে, তা নিয়েও আমাকে ভয় দেখানো হয়। তবে আমি বিচারের জন্য মামলা করেছি। আমি কারও রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু চাই আমার বাবাকে অপহরণ করে ভয় দেখিয়ে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার করা হোক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা থেকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর নৈতিক স্খলনজনিত অপরাধে মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের রাজিব হাসান অপুকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

/এফআর/
সম্পর্কিত
ইটের আঘাতে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
‘দাদা তপন বলছি’ শুনলেই কেন বুক কাঁপতো সবার, সেই নারী কে ছিলেন?
সর্বশেষ খবর
সাদা চুলে তারকাদের নতুন লুক, বদলাচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা
সাদা চুলে তারকাদের নতুন লুক, বদলাচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা
আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালো আসামি! 
আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালো আসামি! 
নায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
নায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
পল্টনে এসি মেরামতের সময়ে বিস্ফোরণে যুবকের মৃত্যু
পল্টনে এসি মেরামতের সময়ে বিস্ফোরণে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’