সরকারকে চাপে ফেলতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

ফরিদপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ১৩:৩৮ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৩:৩৮

সরকারকে চাপে ফেলতে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লকাই বিশ্বাসের পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হয়। এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

বিগত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন এবং বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগও করেন তিনি।

এ ছাড়া নিউইয়র্কে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মান করার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, যুবদল নেতা রাজিব হোসেন ও বেনজীর আহমেদ তাবরিজসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

/আরএইচ/
সম্পর্কিত
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
সর্বশেষ খবর
চাকরির প্রলোভনে ইউক্রেন যুদ্ধে পাঠা‌নো চ‌ক্রের মূল‌হোতাসহ গ্রেফতার ২
চাকরির প্রলোভনে ইউক্রেন যুদ্ধে পাঠা‌নো চ‌ক্রের মূল‌হোতাসহ গ্রেফতার ২
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, এক সুটকেস নিয়ে বাড়ি ছাড়লেন সেলিনা
স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, এক সুটকেস নিয়ে বাড়ি ছাড়লেন সেলিনা
এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
বিশ্বের সবচেয়ে বড় কোরিয়ান প্রসাধনীর দোকানে ত্বকের সেরা পণ্য
বিশ্বের সবচেয়ে বড় কোরিয়ান প্রসাধনীর দোকানে ত্বকের সেরা পণ্য
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন