বিশ্বের সবচেয়ে বড় কোরিয়ান প্রসাধনীর দোকানে ত্বকের সেরা পণ্য

জীবনযাপন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৪:৩২ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৩২

কোরিয়ান সৌন্দর্যচর্চার জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। সেই জনপ্রিয়তার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার ‘অলিভ ইয়ং’। সিউলের সিওংসু এলাকায় প্রতিষ্ঠানটির বিশাল শাখাটি যেন কে-বিউটির এক পূর্ণাঙ্গ জগৎ। পাঁচতলা এই বিপণিকেন্দ্রে প্রায় ৪ হাজার ৬২৮ বর্গমিটার জায়গাজুড়ে সাজানো রয়েছে ত্বকের যত্ন, প্রসাধনী, চুলের পরিচর্যা ও স্বাস্থ্যপণ্যের বিপুল সংগ্রহ।

দোকানে ঢুকলেই চোখে পড়ে এর ব্যতিক্রমী সাজসজ্জা। প্রথম তলাটি মৌসুম অনুযায়ী সমুদ্রসৈকতের আদলে সাজানো হয়েছে। রয়েছে স্বাস্থ্যকর পানীয় ও জেলাটোর স্টলও। ওপরের তলাগুলোতে সারি সারি ফেস মাস্ক, আয়না ও বেসিনসহ সৌন্দর্যচর্চার জায়গা এবং স্বাস্থ্যপণ্যের বিভাগ। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বিদেশি পর্যটকদের ভিড়েও সারাক্ষণ সরগরম থাকে দোকানটি। প্রতিবেদনে বলা হয়েছে, এখানে গড়ে প্রতি ০.৯ সেকেন্ডে একটি করে পণ্য বিক্রি হয়।

কে-বিউটির জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে অলিভ ইয়ং এখন দক্ষিণ কোরিয়ার বাইরেও বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রে চলতি বছরের শুরুতে প্যাসাডেনায় প্রতিষ্ঠানটির প্রথম দোকান খোলার সময় দীর্ঘ ক্রেতার সারি দেখা যায়। পরে দেশটির বিভিন্ন এলাকায় সেফোরার মাধ্যমেও অলিভ ইয়ংয়ের নির্বাচিত কোরিয়ান ব্র্যান্ডের পণ্য পাওয়া শুরু হয়। এতে যুক্তরাষ্ট্রের কে-বিউটি অনুরাগীদের জন্য কোরিয়ান প্রসাধনী কেনার সুযোগ আরও সহজ হয়েছে।

শুধু সরাসরি দোকানে নয়, যুক্তরাষ্ট্রে অনলাইনেও পণ্য পাঠাচ্ছে অলিভ ইয়ং। সেখানে বায়োড্যান্স ও আবিবের মতো পরিচিত ব্র্যান্ডের পাশাপাশি হানইউল ও ইলসোর মতো কোরিয়ায় জনপ্রিয় কিছু ব্র্যান্ডও পাওয়া যাচ্ছে, যেগুলো এখনও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের অনেকের কাছে নতুন।

তবে এত বিপুল পণ্যের মধ্যে কোনগুলো সত্যিই কেনার মতো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে সিউলের সিওংসু শাখায় গিয়ে ক্রেতাদের পছন্দ ও বিক্রির প্রবণতা পর্যবেক্ষণ করা হয়েছে। কোন পণ্যের তাক কর্মীরা বারবার ভরছেন, কোন ব্র্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রয়েছে এবং ক্রেতাদের কেনাকাটার ব্যাগে কোন পণ্য বেশি দেখা যাচ্ছে এসবের ওপর নজর রেখেই বাছাই করা হয়েছে জনপ্রিয় পণ্য।

এই অভিজ্ঞতায় ত্বকের যত্ন, ফেস মাস্ক ও চুলের পরিচর্যার বিভিন্ন পণ্য উঠে এসেছে। বাছাই করা পণ্যগুলোর দামও ৪০ ডলারের মধ্যে। কয়েকটি পণ্য নিজের পাশাপাশি ষাটের কোঠায় থাকা মায়ের ওপর ব্যবহার করে দেখার পরই তৈরি হয়েছে এই তালিকা। ফলে শুধু জনপ্রিয়তার ভিত্তিতে নয়, ব্যবহারিক অভিজ্ঞতার ভিত্তিতেও কে-বিউটির কয়েকটি পণ্যের খোঁজ মিলেছে।

সূত্র: দ্যা গার্ডিয়ান

/এমএএল/
সম্পর্কিত
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
কোনটি আপনার জন্য সেরা? ত্বকের ধরন বুঝে বেছে নিন বডি লোশন
সর্বশেষ খবর
অভিষেক শর্মার রেকর্ড ভেঙে ফারহানের ইতিহাস
অভিষেক শর্মার রেকর্ড ভেঙে ফারহানের ইতিহাস
সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
টিভি চ্যানেলে তুর্কি পুলিশের অভিযান, বন্ধ সরাসরি সম্প্রচার
টিভি চ্যানেলে তুর্কি পুলিশের অভিযান, বন্ধ সরাসরি সম্প্রচার
আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন