প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯

গাজীপুরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে ছাত্রীর বাবা জয়দেবপুর থানায় মামলাটি করেন।

মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম (২৯)। অন্য আসামিরা হলেন তার ভাই শরীফ মিয়া (৩৫), বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং দেলোয়ার হোসেন (৪৫)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আরিফুল ইসলামের পরিচালিত একটি মহিলা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত ওই ছাত্রী। অভিযোগ, আরিফুল তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়।

বিষয়টি পরিবারকে জানানোর পর ছাত্রীর স্বজনেরা আরিফুলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ১০ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পর ওই ছাত্রী নিখোঁজ হয়। অভিযোগ অনুযায়ী, আরিফুল অন্য আসামিদের সহযোগিতায় তাকে অপহরণ করে নিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে তার বাবা থানায় মামলা করেন।

ছাত্রীর বাবা বলেন, প্রতিদিনের মতো সকাল সাড়ে সাতটার দিকে মাদ্রাসায় যাওয়ার পর তার মেয়ে নিখোঁজ হয়। পরে তিনি জানতে পারেন, আরিফুল অন্যদের সহায়তায় মেয়েকে অপহরণ করেছেন।

জয়দেবপুর থানার ওসি আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান, দুই দশকেও মেলেনি সমাধান
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী ২ আইনজীবী
ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী ২ আইনজীবী
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
ফ্রান্সে জোড়ালো বিক্ষোভের ডাক: অগ্নি পরীক্ষায় ম্যাক্রঁ
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম
আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার