৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১৫:০৭ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:০৭

গাজীপুরের মৌচাকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর সড়ক ছেড়ে গেছেন পোশাক শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে চলে যান।

পুলিশ জানায়, সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে আন্দোলন শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণার দাবিতে চাপ সৃষ্টি করেন তারা। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেছেন। যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

/আরএইচ/
সম্পর্কিত
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সাজেকের অচলাবস্থা কাটাতে বাঘাইহাটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
মুক্তিযোদ্ধার দাফনে বাধাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বললেন তথ্য উপদেষ্টা
মুক্তিযোদ্ধার দাফনে বাধাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বললেন তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান