পুলিশের সঙ্গে সংঘর্ষ: একসঙ্গে ১৮-২০ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১৯:৪৯ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৯:৪৯

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অন্তত ১৮-২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন।
তিনি বলেন, ‘গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ১০ থেকে ১২টি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ১৮ থেকে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন।

গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ১০ থেকে ১২টি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন

এর আগে বেলা আড়াইটা থেকে শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন মানুষজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। পরে আরও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। এ সময় মহাসড়কের ওপর মাটিভর্তি বস্তা, কাঠ, বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সড়কের কয়েক কিলোমিটারে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে কোনাবাড়ী, মৌচাকসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত আছে।

শনিবার দুপুরে টিফিন বিরতির সময় কাজে যোগ না দিয়ে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। পরে আশপাশের ময়লা-আবর্জনার বস্তা রাস্তায় ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। একপর্যায়ে পাশের ডিভাইন টেক্সটাইল কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। এতে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বেলা আড়াইটা থেকে অবরোধ শুরু হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকরা। বিকাল সাড়ে ৫টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এরপর আশপাশের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

/এএম/ 
সম্পর্কিত
গায়ে ধাক্কা লাগায় মাইকে ঘোষণা দিয়ে মহাসড়ক আটকে সাড়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ
সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী
ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি
ভ্যান্সের চিঠি গুরুত্ব দিয়ে আলোচনা করেছে ইরান: আরাঘচি
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ