নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন

‘অসুস্থ’ বলে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী, সব পদে বিএনপি নেতারাই বিজয়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ২০:৩৫ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২০:৩৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেল বিজয়ী হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। 

এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তার প্রতিদ্বন্দ্বী রেজাউল করীম খান পেয়েছেন ১৫৪ ভোট। 

বিজয়ী পাঁচ জন সদস্য হলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ পেয়েছেন ২৯৯ ভোট, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ২৮১ ভোট, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ২৭৫ ভোট, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট পেয়েছেন।

নির্বাচনের মাত্র তিন দিন আগে গত ২৮ অক্টোবর ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ব্যবসায়ী জিএম হায়দার আলী অসুস্থতার কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন। 

এই নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৯৯৭ জন। এর মধ্যে ৩৩৯টি ভোট পড়েছে। আর একটি মাত্র ভোট বাতিল হয়েছে। নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের বিপরীতে স্বতন্ত্রভাবে ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থী অংশগ্রহণ করেন। আর সদস্য পদে বিএনপিপন্থি পাঁচ জন সদস্যের বিপরীতে তিন জন প্রার্থী স্বতন্ত্রভাবে অংশগহণ করেন।

/এএম/ 
সম্পর্কিত
১০ বছরেও যা হয়নি, আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে এই সরকার: গোলাম পরওয়ার
বিভাজন চাই না, সব রাজনৈতিক দলের ঐক্য ও সমঝোতা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দোলন করে সরকার পরিবর্তন নয়, নির্বাচনই একমাত্র পথ: চিফ হুইপ
সর্বশেষ খবর
৬ ঘণ্টা পর স্বাভাবিক হ‌লো মিরপুর সড়ক, কারখানায় ভাঙচুর 
৬ ঘণ্টা পর স্বাভাবিক হ‌লো মিরপুর সড়ক, কারখানায় ভাঙচুর 
টানা দুইবার ফল বিপর্যয়, শিখন ঘাটতি ও মূল্যায়ন নিয়ে প্রশ্ন
টানা দুইবার ফল বিপর্যয়, শিখন ঘাটতি ও মূল্যায়ন নিয়ে প্রশ্ন
১০ বছরেও যা হয়নি, আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে এই সরকার: গোলাম পরওয়ার
১০ বছরেও যা হয়নি, আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে এই সরকার: গোলাম পরওয়ার
গণশুনানিতে কি এলপিজির দাম কখনও কমেছে?
গণশুনানিতে কি এলপিজির দাম কখনও কমেছে?
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ