শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ১৪:১৭ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৪:১৭

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুটের গুদামে আগুন লেগেছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বাধার মুখে পড়ে। পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে ঘটনাস্থলের দিকে রওনা দেয় ইউনিট দুটি।

রবিবার দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ইউনিট দুটি প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে যায়। পরে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/আরএইচ/
সম্পর্কিত
ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে
গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
একসঙ্গে এলো ৫ লাশ: অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, স্বজনদের আহাজারি
সর্বশেষ খবর
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, করবেন যেভাবে
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, করবেন যেভাবে
আপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে সেই জামায়াত নেতার বাড়ি ভাঙচুর
আপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে সেই জামায়াত নেতার বাড়ি ভাঙচুর
মিরপুরে সংঘর্ষ থেমেছে, যান চলাচল স্বাভাবিক  
মিরপুরে সংঘর্ষ থেমেছে, যান চলাচল স্বাভাবিক  
তাহসিফ হত্যা মামলায় সেই তরুণী গ্রেফতার
তাহসিফ হত্যা মামলায় সেই তরুণী গ্রেফতার
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি