সাংবাদিক প্রবীর সিকদারের মামলা সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তর

ফরিদপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২১:০৩আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২১:১০

Untitled

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় করা মামলাটি গত মঙ্গলবার ঢাকার সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছেন। ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত বিচারিক হাকিম মো. মাসুদ আলী এই নির্দেশ দেন। আগামী ২৫ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

এর আগে তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন ১৬ মার্চ আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। প্রাথমিক তদন্তের প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান।

আরো পড়তে পারেন: চট্টগ্রামে মা ও মেয়ের মৃত্যু নিয়ে রহস্য, আটক ২

২০১৫ সালের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। এজাহারে বাদী বলেন, প্রবীর সিকদার তার ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ আগস্ট বেলা ১১টা ১৫ মিনিটে ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। এতে দায়ী হিসেবে তিনজনের নাম উল্লেখ করে এক নম্বরে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নাম দেন। এরপর ১৬ আগস্ট রাতে প্রবীর সিকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ওই রাতেই ফরিদপুর নিয়ে আসা হয়। পরের দিন আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের