নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় এক দম্পতি ও তাদের চার বছরের শিশু নিখোঁজ রয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ তল্লাশি শুরু করেছে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এসআই আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকাতে ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা পারাপারের সময়ে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। তখন বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চাঁন মিয়া (৪০), তার স্ত্রী সেতু বেগম (২৫) ও চার বছরের ছেলে সাব্বিরের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন:
বরিশালে সাত প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা
নিখোঁজ ওই তিনজনের বাড়ি নারায়ণগঞ্জ শহরের র্যালি বাগান এলাকাতে।
/এনএস/টিএন/
আপ: এইচকে








