জামালপুরে নানা আয়োজনে হুমায়ূন উৎসব পালিত

জামালপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে জামালপুরে পাঠচক্র ও হুমায়ূন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজ রিডার্স ক্লাব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজের গ্রন্থকাননে এসব আয়োজন করা হয়।

কলেজ রিডার্স ক্লাবের মুখ্য সমন্বয়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক একেএম রবিউল আলম লুইপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল বার্সেদ। এ ছাড়া উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল হাকিম, অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হুসেন ও প্রভাষক রৌশন আলম মিঠুসহ অন্যরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক আব্দুল বার্সেদ বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক অমর নক্ষত্র। হিমু, রূপা ও মিসির আলীর মতো স্মরণীয় চরিত্র সৃষ্টির মাধ্যমে তিনি সব শ্রেণির পাঠকের কাছে পৌঁছেছেন। তার গল্প বলার স্বতন্ত্র ধরন ও চরিত্র নির্মাণের দক্ষতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন পাঠক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রিডার্স ক্লাবের মুখ্য সমন্বয়ক সহকারী অধ্যাপক একেএম রবিউল আলম লুইপা বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং নতুন পাঠক তৈরির লক্ষ্যেই রিডার্স ক্লাব গঠন করা হয়েছে। এ ক্লাবের উদ্যোগে নিয়মিত বিভিন্ন বই ও লেখককে নিয়ে পাঠচক্রের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো হুমায়ূন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বিকাশেও কাজ করছে ক্লাবটি।

আলোচনা পর্ব শেষে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

/আরএইচ/
সম্পর্কিত
মেয়ের জন্য কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদিপ্রবাসী
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
শাহাদুজ্জামানের জার্নাল শহীদুল জহিরের নিভৃত জীবন
সর্বশেষ খবর
গত দুই বছরকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু: ওষুধ ছিটাইতে কাউকে দেখলাম না
গত দুই বছরকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু: ওষুধ ছিটাইতে কাউকে দেখলাম না
‘ডে ওয়ানস’ দিয়ে বিনোদন জগতে নতুন ইনিংস রোনালদোর
‘ডে ওয়ানস’ দিয়ে বিনোদন জগতে নতুন ইনিংস রোনালদোর
শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, আজ থেকে শুরু বিশেষ ওএমএস
শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, আজ থেকে শুরু বিশেষ ওএমএস
হরমুজে চার তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইরানের হামলার দাবি
হরমুজে চার তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইরানের হামলার দাবি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা