শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৪:৫৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেছে পুলিশ। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যুক্ত হয়ে উসকানি দিচ্ছেন বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় কয়েকটি স্থানে সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে বেলা সোয়া ১২টার দিকে তারা সড়ক ছেড়ে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরে তাঁরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। তবে সাভারের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন।

তিনি বলেন, হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, ডেলিকেট গার্মেন্টসের সামনে এবং ব্যাংকটাউন এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে প্রয়োজনীয় বল প্রয়োগ করে অবরোধ তুলে দেন। এতে কোথাও যানজটের সৃষ্টি হয়নি বলে দাবি করেন তিনি।

পদ্মার মোড় এলাকায় একটি পোশাক কারখানার সামনে বহিরাগত ও সাবেক শ্রমিকেরা জড়ো হয়ে কারখানার ফটক আটকে দিয়েছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে আশুলিয়ার কোথাও সংঘর্ষের ঘটনা নেই বলে দাবি তার।

শিল্প পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার সাভার ও আশুলিয়ায় শিল্প পুলিশের ৬০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়া এবং অন্যান্য কারণে আরও প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

তিনি বলেন, কোথাও শ্রমিকেরা সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিচ্ছে। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের পক্ষ থেকে পুলিশ ও বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে কারখানার ফটকসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

অন্যদিকে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। তার দাবি, শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা আন্দোলনে যুক্ত হয়ে উসকানি দিচ্ছেন। আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করছে পুলিশ।

ওসি জানান, বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ ও সড়ক অবরোধের চেষ্টা করা হলেও পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে উল্লেখ করে সাইফুল আলম বলেন, পুলিশ কোনও প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের নিজেদের ভাই মনে করে দায়িত্ব পালন করছেন সদস্যরা। তবে আন্দোলনে উসকানি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনের মধ্যে থেকেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। সাভারে বিজিবির দুটি প্লাটুন মোতায়েন রয়েছে।

এদিকে ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা শ্রমিকেরা বেলা সোয়া ১২টার দিকে সড়ক ছেড়ে দেন। সাভার হাইওয়ে থানার ওসি আলী আহমেদ বেলা সাড়ে ১২টার দিকে বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

/আরএইচ/
সম্পর্কিত
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন-পেট্রোল বোমা নিক্ষেপ, তদন্তে পুলিশ
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল করতে গিয়ে চোটের ধাক্কা হাসানের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল করতে গিয়ে চোটের ধাক্কা হাসানের
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন
আরও ১০০ উপজেলা ও পৌরসভায় এনসপির প্রার্থী তালিকা প্রকাশ
আরও ১০০ উপজেলা ও পৌরসভায় এনসপির প্রার্থী তালিকা প্রকাশ
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়