দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল করতে গিয়ে চোটের ধাক্কা হাসানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১৫:০২ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:০৫

চোট পিছু ছাড়ছে না হাসান মাহমুদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান্ডারার্স টেস্টের তৃতীয় দিন আবারও ডান হাতের কনুইয়ের ব্যথায় ভুগেছেন বাংলাদেশের এই পেসার। ব্যথা বেড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য মাঠও ছাড়তে হয়েছে তাকে। পরে ডান হাতে আরও ভারী ব্যান্ডেজ নিয়ে মাঠে ফিরলেও তার বোলিং চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট থেকেই টেনিস এলবোর সমস্যায় ভুগছেন হাসান। ওই টেস্টের দুই ইনিংসে মোট ৪৭ ওভার বোলিং করে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলেছেন। দক্ষিণ আফ্রিকা সফরের দলেও জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।

সোমবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৬৫তম ওভারে ব্যথা অনুভব করেন হাসান। দিনের শুরুতে বোলিং করে একটি ওভার শেষ করেছিলেন তিনি। পরের স্পেলে আবার বল করতে এসে কনুইয়ের ব্যথার কথা জানান। তখন মাঠে আসেন দলের ফিজিও। আক্রান্ত স্থানে স্প্রে করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওয়ান্ডারার্স টেস্টে ডান হাতে টেপ জড়িয়ে বোলিং করছিলেন হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টেও একইভাবে বল করতে দেখা গেছে তাকে। তবে ব্যথা বেড়ে যাওয়ায় এবার ওভার শেষ না করেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে হয়। তার অসম্পূর্ণ ওভারটি শেষ করেন মেহেদী হাসান মিরাজ।

মাঠ ছাড়ার আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান। তার শিকার ছিল ৩ উইকেট। কিছুক্ষণ পর ডান হাতে আরও ভারী ব্যান্ডেজ নিয়ে মাঠে ফেরেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ঘণ্টায় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কোনও উইকেটই ফেলতে পারেনি।  ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা ৪ উইকেটে ৩৩৯ রানে পৌঁছে গেছে। প্রথম ঘণ্টাতে অবিচ্ছিন্ন রায়ান রিকেলটন ৩৬* ও অধিনায়ক টেম্বা বাভুমা ৪১*। তারা পিছিয়ে আর ৬১ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪০০ রান। 

 

/এফআইআর/
সম্পর্কিত
পাঁচ মৌসুম পর জাতীয় ক্রিকেট লিগের শিরোপা খুলনার
লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
সুপার সিক্সের স্বপ্ন বাঁচাতে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে 
সর্বশেষ খবর
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
বোল্ড লুকে তৃণা সাহা, কতটা চেনেন তাকে
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন
গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন
আরও ১০০ উপজেলা ও পৌরসভায় এনসপির প্রার্থী তালিকা প্রকাশ
আরও ১০০ উপজেলা ও পৌরসভায় এনসপির প্রার্থী তালিকা প্রকাশ
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: পুলিশ
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: পুলিশ
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়