গাজীপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১২:২২ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩০

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে মালেকের বাড়ি এলাকায় সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এসব ঘটনা ঘটে।

পোশাকশ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে মালেকের বাড়ি এলাকায় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হলেও পরে বিভিন্ন দিক থেকে আবারও সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ছে পুলিশের পাজেরো গাড়ি।

প্রতিবেদন লেখা পর্যন্ত, সকাল ১১টা ২৫ মিনিটে, বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। সংঘাতের কারণে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

এদিকে সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাওজোড় ও বাংলাবাজারসহ কয়েকটি স্থানে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছেন।

/আরএইচ/
সম্পর্কিত
পিরোজপুরে দেড় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আগুন, পুড়লো পাঁচ দোকান
সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
আজও শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ
সর্বশেষ খবর
সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট, ফের কি যুদ্ধের দামামা?
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি রুজভেল্ট, ফের কি যুদ্ধের দামামা?
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
টুঙ্গিপাড়া থানা থেকে এখনও উড়ছে ধোঁয়া, সড়কে গাছের গুঁড়ি-পোড়া গাড়ি
টুঙ্গিপাড়া থানা থেকে এখনও উড়ছে ধোঁয়া, সড়কে গাছের গুঁড়ি-পোড়া গাড়ি
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক