মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ০১:২৭ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০১:২৭

রাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত পোশাককর্মী নুপুর আক্তারের (২৬) শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নুপুরকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর থানাধীন ৫ নম্বর রোডের শিয়ালবাড়ি মোড় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নুপুরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন রায়হান নামে এক যুবক। পরে পুলিশ তাকে আটক করে।

নুপুর রাইজিং গ্রুপের একটি কারখানায় কাজ করেন। একই কারখানায় কাজ করতেন রায়হানও। নুপুর ভোলার লালমোহনের মোখলেছুর রহমানের মেয়ে। বর্তমানে তিনি রূপনগর আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, এ ঘটনায় নুপুরের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় রায়হানকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিয়ে ঠিক হওয়ায় ক্ষোভ থেকে হামলা

ডিএমপির রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, রায়হানের সঙ্গে নুপুরের বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। রায়হান তাকে বিয়ে করতে চেয়েছিলেন। তবে সম্প্রতি নুপুরের অন্যত্র বিয়ে ঠিক হয়। আগামী ১২ ডিসেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল।

ওসি বলেন, নুপুরের বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় তা মেনে নিতে পারেননি রায়হান। এ ক্ষোভ থেকে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তিনি।

ওসি আরও জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালত রায়হানকে কারাগারে পাঠিয়েছেন।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
দেশজুড়ে নাশকতা ও সহিংসতা, কঠোর পদক্ষেপের পথে সরকার
শ্যামলীতে ৪‌ ককটেলসহ যুবক গ্রেফতার
নিরাপত্তা জোরদার, মিরপুরে সড়কে নামেননি পোশাক শ্রমিকরা
সর্বশেষ খবর
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
রোহিঙ্গা গণহত্যার রায় গাজায় ইসরায়েলের মামলায় প্রাসঙ্গিক হবে: আসিফ নজরুল
রোহিঙ্গা গণহত্যার রায় গাজায় ইসরায়েলের মামলায় প্রাসঙ্গিক হবে: আসিফ নজরুল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ