আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দাবি

গোপালগঞ্জে আনসারদের খাবার ‌‌‘ছিনিয়ে নিয়েছে’ নিষিদ্ধ ছাত্রলীগ, পরে অপপ্রচার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৪:১৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৫:০৯

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার একদল দুর্বৃত্ত ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটির দাবি, খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেওয়ার পর সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এ কারণে ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে তারা।

শুক্রবার (২০ নভেম্বর) বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা  নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। দায়িত্বে থাকা সদস্যদের জন্য খাবার সরবরাহ করতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মীরা খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধার সম্মুখীন হন।

একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারীদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে দাবি বাহিনীটির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে খাবার সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের জিম্মি করা, ভয়ভীতি দেখানো এবং ভিডিও ধারণের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছে আনসার বাহিনী।

বাহিনীটির দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বাকৃবিতে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ালো ছাত্রদল, আহত ৯
অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার
লগি-বইঠা হাতে বিএনপির এমপির বাড়ির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বশেষ খবর
দুই দিনে পৃথিবীর দিকে পাঁচ গ্রহাণু, যা বলছে নাসা
দুই দিনে পৃথিবীর দিকে পাঁচ গ্রহাণু, যা বলছে নাসা
জমি বিক্রি করে ছেলেদের পড়িয়েছেন বাবা, একজন হচ্ছেন চিকিৎসক অন্যজন প্রকৌশলী
জমি বিক্রি করে ছেলেদের পড়িয়েছেন বাবা, একজন হচ্ছেন চিকিৎসক অন্যজন প্রকৌশলী
৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সরকারের
মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য
মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন