বিতর্কেও অধিনায়ক থাকছেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১২:৫০ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:৫০

স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মধ্যেও প্যাট কামিন্সের নেতৃত্বে আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সের প্রতি সংস্থাটির পরিচালনা পর্ষদের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলে জানিয়েছে তারা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় কামিন্সের সততা নিয়ে প্রশ্ন তোলারও কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সম্প্রতি উসমান খাজা দাবি করেন, ২০১৮ সালের সেই টেস্টে বল বিকৃতির পরিকল্পনার কথা দলের সবাই জানতেন। এরপর থেকেই চাপে পড়েন কামিন্স। গত সপ্তাহে সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, ওই ঘটনা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তবে ক্যামেরন ব্যানক্রফট খাজার বক্তব্যের সঙ্গে একমত হওয়ার পর কামিন্সের অধিনায়কত্ব নিয়েও শুরু হয় আলোচনা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তখনকার অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও বল বিকৃতিতে ব্যবহৃত স্যান্ডপেপার বহনকারী ব্যানক্রফটকে দায়ী করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ। তার আগে কামিন্সের ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামাতে উদ্যোগী হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শনিবার পরিচালনা পর্ষদের বৈঠকের পর এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘প্যাট কামিন্সের অধিনায়কত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘এই কঠিন সময়ে আমরা সতর্কতা ও ধৈর্যের সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমরা প্যাটের প্রতি আমাদের সমর্থন জানিয়েছি। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতিও আমাদের উদ্বেগ রয়েছে। ওই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা ক্ষুণ্ন হয়েছে এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’

তবে ২০১৮ সালের বল বিকৃতি নিয়ে আগের তদন্ত নতুন করে শুরু করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। এর পরিবর্তে ওই সফরের অভিজ্ঞতা নিয়ে খেলোয়াড়দের নিজেদের কথা বলার সুযোগ দিতে একটি বিশেষ ফোরাম গঠন করেছে সংস্থাটি।

 

/এফআইআর/
সম্পর্কিত
কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং পছন্দ হয়নি রাবাদার!
সিরিজ জিতেও তলানিতেই পাকিস্তান
সর্বশেষ খবর
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
অসময়ের বৃষ্টিতে সাতক্ষীরায় জনদুর্ভোগ, আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালো পাচারকারীরা, উদ্ধার ২৮
কক্সবাজার সৈকতে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালো পাচারকারীরা, উদ্ধার ২৮
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি