বিএনপি সমর্থকের বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ১৩:১৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৩:১৫

গাজীপুরের শ্রীপুরে এক গ্রাম্য মাতবরের বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে তৈরি কাফনের কাপড় পরানো একটি পুতুল রেখে গেছে দুর্বৃত্তরা। পুতুলটির বুকে বেশ কয়েকটি বেল ও সাদা কাপড়ে লাল রঙের দাগ রয়েছে। এ ছাড়া বাড়ির ফটকের সামনে আটা বা ময়দা দিয়ে বৃত্ত এঁকে তাতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুতুলটি দেখতে বাড়িতে ভিড় করছেন উৎসুক গ্রামবাসী। কেউ এটিকে জাদুটোনা, আবার কেউ শত্রুতার জেরে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা বলে ধারণা করছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে আলী হোসেন (৫৫) নামের ওই ব্যক্তির বাড়ির ফটকের সামনে এসব আলামত দেখতে পান পরিবারের সদস্যরা।

আলী হোসেন শিরিশগুড়ি গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। প্রায় ১০ বছর ধরে দেশে ফিরে নিজ বাড়িতে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপির সমর্থক। তবে দলীয় কোনও পদে না থাকায় রাজনৈতিক মিছিল-মিটিংয়ে অংশ নেন না বলে জানিয়েছেন তিনি।

আলী হোসেন জানান, তার বাবা এলাকায় সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামের বিভিন্ন সমস্যা ও আলোচনায় তাকেও ডাকা হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা দায়িত্ব দিলে তিনিও ছোটখাটো সালিশ-বিচার করেন। তার তিন মেয়ের সবাই বিবাহিত এবং শ্বশুরবাড়িতে থাকেন। বর্তমানে তিনি ও তার স্ত্রী বাড়িতে বসবাস করেন। গ্রামের কারও সঙ্গে তার বা পরিবারের সদস্যদের কোনও বিরোধ কিংবা মনোমালিন্য নেই। কারা, কেন বা কী উদ্দেশ্যে বাড়ির সামনে এমন ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে আলী হোসেন বলেন, সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতে গিয়ে দেখি, আটা বা ময়দা দিয়ে বড় একটি বৃত্ত এঁকে রাখা হয়েছে। বৃত্তের ভেতরে ক্রস চিহ্নের মতো দুটি দাগ দেওয়া। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি একটি পুতুল রাখা হয়েছে। পুতুলটিকে কাফনের মতো সাদা কাপড় পরানো। এর বুকে ১৫ থেকে ২০টি বেল গেঁথে রাখা হয়েছে। সাদা কাপড়ের বুকের অংশে সিঁদুরের মতো লাল রং দেওয়া। চারপাশেও লাল রং ছড়িয়ে রাখা হয়েছে। পুতুলটির বাম হাত ও বাম পা বাঁধা ছিল। পাশে গোলাপজলের একটি বোতল ও এক প্যাকেট আগরবাতি পড়ে ছিল। পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে মনে হয়েছে। সেখানেও ছাই পড়ে ছিল।

তিনি আরও বলেন, আমি ও আমার স্ত্রী দুজনই বাড়িতে থাকি। গতকাল রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দিয়েছি। এরপর আর বাইরে যাইনি। আমার কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। সকাল থেকে লোকজন এসে ঘটনাটি দেখছেন। কেউ বলছেন, জাদুটোনা বা কুফরি করা হয়েছে। আবার কেউ বলছেন, শত্রুতার কারণে এমনভাবে মৃত্যুর ইঙ্গিত দিয়ে ভয় দেখানো হচ্ছে। কে বা কারা কেন এমন কাজ করেছে, কিছুই বুঝতে পারছি না।

আলী হোসেনের প্রতিবেশী ও শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের ভেন্ডার আলী আকবর বলেন, আলী হোসেন বিদেশ থেকে ফিরে দীর্ঘদিন ধরে বাড়িতেই বসবাস করছেন। আমার জানামতে, তার কোনও শত্রু নেই। কারা, কেন এবং কী উদ্দেশ্যে এ ধরনের পুতুল রেখে গেছে, তা বুঝতে পারছি না।

প্রতিবেশী সুফিয়া খাতুন (৬০) বলেন, দেখে মনে হচ্ছে, কেউ জাদুটোনা করার উদ্দেশ্যে এসব করে রেখেছে, যাতে তিনি ভয় পান।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বলেন, গ্রামাঞ্চলের মানুষ সাধারণত সহজ-সরল। একজনের বাড়ির সামনে এ ধরনের পুতুলসদৃশ মূর্তি রেখে যাওয়ার ঘটনায় গ্রামের সবাই আতঙ্কিত।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে কে বা কারা বাড়ির ফটকের সামনে এমন ভয়ংকর নকশা এঁকে কাফনের কাপড় পরানো পুতুলসদৃশ মূর্তি রেখে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই শিরিশগুড়ি গ্রামে আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। এর পেছনের রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকের মাধ্যমে এই মাত্র ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। পুলিশ ফিরে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারবো।

/আরএইচ/
সম্পর্কিত
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
সর্বশেষ খবর
ঢাকায় দুই দিন বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
ঢাকায় দুই দিন বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
গাজীপুরে ফের মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ
গাজীপুরে ফের মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি
চার বছরে প্রতিটি জেলায় ১০০ জন উদ্যোক্তা তৈরি করবে সরকার: প্রধানমন্ত্রী
চার বছরে প্রতিটি জেলায় ১০০ জন উদ্যোক্তা তৈরি করবে সরকার: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন