শ্রীপুরে শ্রমিকদের লাঠিপেটা করলেন বিএনপির নেতা-কর্মীরা

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ১৫:২৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫:২৫

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের চৌরাস্তায় পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি কর্মীদের বিরুদ্ধে শ্রমিকদের লাঠিপেটার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। অন্যদিকে, শ্রমিকেরা দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চৌরাস্তা এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং শ্রীপুর-বরমী সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা চৌরাস্তায় জড়ো হন। তারা মিছিল নিয়ে কয়েকটি দোকানে হামলার চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির কর্মীরা সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বিএনপি কর্মীদের বিরুদ্ধে কয়েকজন শ্রমিককে লাঠিসোঁটা দিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে শ্রমিকেরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার পর চৌরাস্তা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, শ্রমিকেরা দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালান। তারা কারখানার জানালার কাচ এবং ভেতরে রাখা একটি প্রাইভেট কার ও একটি হায়েস গাড়ি ভাঙচুর করেন।

শ্রীপুর চৌরাস্তায় স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার বৈরাগীরচালা ও দক্ষিণ ভাংনাহাটি এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা শ্রীপুর-বরমী সড়কের গাড়ারন এলাকার আরবেলা পোশাক কারখানার দিকে যাওয়ার চেষ্টা করেন। শ্রমিকেরা ওই কারখানায় গিয়ে ভাঙচুর করতে পারেন এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি কর্মীরা চৌরাস্তায় জড়ো হন। পরে তারা শ্রমিকদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে বিএনপি কর্মীদের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়।

শ্রীপুর থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, তিনি তখন মহাসড়কে ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। তবে শ্রীপুর চৌরাস্তায় হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন।

/আরএইচ/
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী
গাজীপুরে ফের মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ
সর্বশেষ খবর
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
এক্সপ্রেসওয়ের টোলের অর্থ আত্মসাৎসহ চার অভিযোগে দুদকের অভিযান
এক্সপ্রেসওয়ের টোলের অর্থ আত্মসাৎসহ চার অভিযোগে দুদকের অভিযান
নাটোরে গভীর রাতে পরিত্যক্ত ব্যাগে মিললো ৬ ককটেল
নাটোরে গভীর রাতে পরিত্যক্ত ব্যাগে মিললো ৬ ককটেল
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন