নাটোরে গভীর রাতে পরিত্যক্ত ব্যাগে মিললো ৬ ককটেল

নাটোর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ১৫:১৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫:১৫

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি। রবিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে ককটেলগুলো উদ্ধারের পর সকালে নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নলডাঙ্গার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খোলাবাড়িয়া সড়কের পশ্চিম পাশে অবস্থিত ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি সন্দেহজনক মনে হলে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়।

পরে ভোর ৩টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।

নলডাঙ্গা থানার ওসি বলেন, জিডি ভিত্তিতে ককটেলগুলো এসআরবির পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় সেগুলো ধ্বংসের প্রক্রিয়া চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
গাজীপুরে ফের মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ
রাজধানীতে ছাত্রলীগকর্মী প্রিয়ম গ্রেফতার, ককটেল হামলার ‘দায় স্বীকার’
দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী
সর্বশেষ খবর
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
শ্রীপুরে শ্রমিকদের লাঠিপেটা করলেন বিএনপির নেতা-কর্মীরা
শ্রীপুরে শ্রমিকদের লাঠিপেটা করলেন বিএনপির নেতা-কর্মীরা
এক্সপ্রেসওয়ের টোলের অর্থ আত্মসাৎসহ চার অভিযোগে দুদকের অভিযান
এক্সপ্রেসওয়ের টোলের অর্থ আত্মসাৎসহ চার অভিযোগে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন