গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা, বাড়ি ফিরছেন শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৩ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৩

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের পর বুধবার সকাল থেকে গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেখা গেছে। জেলার বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেছেন। এমন পরিস্থিতিতে ১৬টি কারখানা দুই (বুধবার ও বৃহস্পতিবার) দিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এ ছাড়া কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সকাল থেকে আজকের জন্য প্রায় অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক, কারখানার মানবসম্পদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে কারখানাগুলো দুই দিন ছুটি দেওয়ায় শ্রমিকরা শুক্রবারসহ তিনদিন ছুটি পেয়েছেন। ইতোমধ্যে তারা গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত শিল্পাঞ্চল ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

দুই দিনের ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো- শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ভিনটেক্স ডেনিম লিমিটেড, টি-ডিজাইন নিটওয়্যার লিমিটেড, ডি-জাইটেক্স নিটওয়্যার লিমিটেড, মেঘনা নিট কম্পোজিট, মেঘনা গ্রুপের সাবলাইম গার্মেন্টস, এক্সিকিউটিভ গ্রিন টেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, স্ট্যান্ডার্ড গার্মেন্টস, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং, এম এন আর সোয়েটার, এম এন আর ফ্যাশন, ওয়েলডান সোয়েটার, টি এস ক্যাজুয়াল, ইউরো ফ্যাশন, প্যানডোরা সোয়েটার, ইউনিসেন্স গার্মেন্টস। 

এ ছাড়া তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেনিম্যাক ডেনিম, কে এস এস নিটওয়্যার লিমিটেড, তাকওয়া ফ্যাশন লিমিটেড, লান্তাবুর গার্মেন্টস একদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি এসরোটেক্স গার্মেন্টস, প্যাস্টেল অ্যাপারেলস, ইপিক গার্মেন্টস, নাসা হাইটেক এবং স্টাইল ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

সোমবার এবং মঙ্গলবার দুপুরে দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস লিমিটেড, কেওয়া নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, গড়গড়ীয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিমেক, দক্ষিণ ভাংনাহাটি এলাকার এলাকার হ্যামস গার্মেন্টস, লাক্সমা ইনওয়্যার লিমিটেড, ভিক্টোরিয়া গার্মেন্টস, নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল লিমিটেড, বাঘেরমন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানায় হামলা করে ভাঙচুর করা হয়। যেসব কারখানার ভেতরে প্রবেশ করতে পারেনি বহিরাগতরা ওসব কারখানার অফিস কক্ষ এবং মূল্যবান ফার্নিচার ভাঙচুর করেছে তারা। 

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‌‘শ্রীপুরের ১০-১৫টি কারখানা দুই দিনের জন্য ছুটি দিয়েছে। আজকের জন্য অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া শ্রমিক বেশে বহিরাগত দুর্বৃত্তরা শ্রমিকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটিতে হামলা-ভাঙচুর করেছে।’

/এএম/ 
সম্পর্কিত
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরিফুল’ স্লোগান
‘পোশাক শ্রমিকরা কি অর্ধেক মানুষ?’
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
সর্বশেষ খবর
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
গোলাপি স্বপ্নের ঠিকানা, পর্যটকদের জন্য আসছে বার্বি হোটেল
গোলাপি স্বপ্নের ঠিকানা, পর্যটকদের জন্য আসছে বার্বি হোটেল
বিশ্বসুন্দরীর মুকুট নিলেন মাথায়, কে এই জেনিফার
বিশ্বসুন্দরীর মুকুট নিলেন মাথায়, কে এই জেনিফার
বেতার-টিভিসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি হচ্ছে
বেতার-টিভিসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সংসদীয় সাব কমিটি হচ্ছে
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
সিন্ধু ভাগের পরিকল্পনার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ, উঠলো ‘স্বাধীন সিন্ধুদেশ’ স্লোগান
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার