পোশাক শ্রমিকরা কি অর্ধেক মানুষ?

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০১

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এভাবে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সাংবাদিক কল্লোল মুস্তাফা। তিনি লেখেন, মজুরি বোর্ডে মজুরি নির্ধারণ হওয়ার কথা শ্রমিকের পরিবারসহ জীবনযাত্রার ব্যয়কে প্রাধান্য দিয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে। কিন্তু পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হলো মাছ বাজারের মতো দরকষাকষি ও সবশেষে ভোটাভুটি করে।

তিনি লেখেন, যে দরকষাকষিতে মালিকপক্ষের চেয়ে সরকার নিয়োজিত ‘শ্রমিকপক্ষ’ ছাড় দিয়েছে অনেক বেশি। অথচ সরকারি কর্মচারীদের মজুরি নির্ধারণের সময় রীতিমত বিবিএসকে দিয়ে জরিপ করানো হয়েছিল। তারপর সেই জরিপের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধরাণ করা হয় ঢাকায় ৩৬ হাজার আর ঢাকার বাইরে ৩৩ হাজার। পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হলো সরকারি কর্মচারীদের ঢাকার সর্বনিম্ন বেতনের অর্ধেকেরও কম। অথচ তারা উভয়ে একই বাজার থেকে নিত্যপণ্য ক্রয় করেন।  

তিনি আরও লেখেন, শুধু তাই না, সরকারি কর্মচারীরা পেনশনসহ বাড়তি আরও অনেক সুবিধা পান, যা পোশাক শ্রমিকরা পান না। তাহলে কোন যুক্তিতে পোশাক শ্রমিকরা সরকারি কর্মচারীদের অর্ধেকেরও কম মজুরি পাবেন? পোশাক শ্রমিকরা কি অর্ধেক মানুষ? তাদের কেন সরকারি কর্মচারীদের চেয়ে অর্ধেকেরও কম খেয়ে পরে বেচ থাকতে হবে?

/আইএএম/
সম্পর্কিত
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
সর্বশেষ খবর
১০ মাসে এক সরকারি হাসপাতালে ৫২৭ প্রসূতির নরমাল ডেলিভারি, খরচ কত?
১০ মাসে এক সরকারি হাসপাতালে ৫২৭ প্রসূতির নরমাল ডেলিভারি, খরচ কত?
হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
বাবার সঙ্গে খেলাধুলার বিশেষ দিন! কেন পালন করা হয় এই দিবস?
বাবার সঙ্গে খেলাধুলার বিশেষ দিন! কেন পালন করা হয় এই দিবস?
চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা
চার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সাবাহর মাঠে বার্সেলোনা
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী