শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১১ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১৭:০৩ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:০৩

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অমান্য করে গাজীপুরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ অমান্য করে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনে নামেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

এ ছাড়া মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/এএম/ 
সম্পর্কিত
গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা, বাড়ি ফিরছেন শ্রমিকরা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ
‘পোশাক শ্রমিকরা কি অর্ধেক মানুষ?’
সর্বশেষ খবর
সেঞ্চুরির পুরস্কার, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয়-লিটনের
সেঞ্চুরির পুরস্কার, র‍্যাঙ্কিংয়ে বড় লাফ হৃদয়-লিটনের
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২ 
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২ 
লাঞ্চের আগেই তিন উইকেট হারালো বাংলাদেশ
লাঞ্চের আগেই তিন উইকেট হারালো বাংলাদেশ
বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করলো ডিএসসিসি
বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করলো ডিএসসিসি
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন