গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৩:১৩ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৩:১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন দেওয়ার আগে বাড়িতে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

সাইজুদ্দিন মোল্লা কাশিমপুর থানা আওয়ামী লীগের সাবেক নেতা এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একদল দুর্বৃত্ত সাইজুদ্দিন মোল্লার বাড়িতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি বসতঘর ও এর ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

সাইজুদ্দিন মোল্লার স্বজন ও পরিবারের সদস্যদের অভিযোগ, আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা বাড়িতে লুটপাট চালায়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক বলেন, বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তবে কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাড়ির বাসিন্দাদের দাবি, দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসতঘর ও এর ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ তদন্ত করছে।

/আরএইচ/
সম্পর্কিত
মশাল মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক
ভোরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন 
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
সর্বশেষ খবর
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
প্লে স্টোরে অ্যাপ প্রকাশে এবার দিতে হবে ডেভেলপারদের বাসার ঠিকানাও
প্লে স্টোরে অ্যাপ প্রকাশে এবার দিতে হবে ডেভেলপারদের বাসার ঠিকানাও
ঘরের বাইরে পা
সন্তান বঙ্গের ঘোরাঘুরি রঙ্গের (পর্ব-২) ঘরের বাইরে পা
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো