আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছেন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।

রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টেকেরহাট এলাকায় মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ শুরু করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্র জানায়, অবরোধ শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। পরে সকাল হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে অবরোধের বিষয়টি জানতে পেরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/আরএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগের দফায় দফায় মশাল মিছিল, বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-আগুন
মশাল মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক
সর্বশেষ খবর
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
সাভার-আশুলিয়ায় দুই বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রোল বোমা 
সাভার-আশুলিয়ায় দুই বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রোল বোমা 
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা