টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১০:৩৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১০:৩৪

ইউপি নির্বাচন ২০১৬ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত চলবে। সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
ধনবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, উপজেলার সাতটি ইউনিয়নে ৬৩টি কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৫৪৭ জন এবং নারী ভোটার ৫৬ হাজার ৪৬২ জন।
এ উপজেলায় সাত ইউনিয়নে মোট ২৩ জন চেয়ারম্যান, ৬৪ জন সংরক্ষিত নারী এবং ২০৬ জন প্রার্থী সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও বাড়তি নিরাপত্তা হিসাবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন:
নির্বাচনি সহিংসতা নির্বাচনি সহিংসতা ছড়িয়ে পড়েছে সারাদেশে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম