কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ২১:০০আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২১:০০

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাথাচুড়া এলাকায় স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। রবিবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত সুমি আক্তার (৩০) কালিয়াকৈর উপজেলার কাথাচুড়া এলাকার আবুল কালামের স্ত্রী।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মুক্তি মাহমুদ এলাকাবাসীকে জানান, চার বছর আগে উপজেলার কাথাচুড়া এলাকার আমান উল্লাহর ছেলে আবুল কালামের সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেম করে কুষ্টিয়ার আজহার মিয়ার মেয়ে সুমি আক্তার বিয়ে করেন। বিয়ের পর সুমির সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিয়ের এক বছর পর থেকে সুমিকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন তার স্বামী কালাম। এক সপ্তাহ আগে কালাম দ্বিতীয় বিয়ে করার চেষ্টা করেন। স্বামীর দ্বিতীয় বিয়ের চেষ্টার খবর শুনে সুমি গত সোমবার (১৮ এপ্রিল) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। কিন্তু এর দুইদিন পর কালাম সিলেট বেড়াতে যাওয়ার কথা বলে দ্বিতীয় বিয়ে করেন। কালাম শনিবার দুপুরে বাড়িতে ফিরে আসার পর বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সুমিকে বেধরক মারপিট করেন কালাম। পড়ে সুমিকে আর খুঁজে পাওয়া যায় না। রবিবার সকালে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পড়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন:

কালিয়াকৈরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে নতুন ছবিটা আর বানানো হলো না অধ্যাপক রেজাউলের

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম