আরও দুর্ধর্ষ মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ২২:১৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২২:২২

মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেট নাকি চার-ছক্কার খেলা। তার ওপর আইপিএল হলে তো কথাই নেই। তবে সে কথা মিথ্যা প্রমাণ করেই চলেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বল হাতে তিনি যা করলেন, তাতে কোনও প্রশংসা এই বিস্ময় বালকের জন্য যথেষ্ট নয়। ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার।

ইনিংসের ৭ম ওভারে মুস্তাফিজের হাতে বল দেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই ওভারে মুস্তাফিজের ৬টি বল থেকে কোনও রানই নিতে পারেননি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। প্রথম দুটি বল ছিল অফ কাটার। ব্যাট চালানোরই উপায় ছিল না। তৃতীয় বলটাও ছিল অসাধারণ। আর চতুর্থ বলটা ছিল ভয়ঙ্কর ইয়র্কার। পঞ্চম বলটা মিডল স্টাম্প বরাবর যাচ্ছিলো। কোনওমতো ঠেকিয়ে এক রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ব্যাটসম্যান ভোরা।

নিজের দ্বিতীয় ওভার বল করতে এসে মুস্তাফিজ দিলেন মাত্র ১ রান। তুলে নিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা শন মার্শকে। তৃতীয় ওভারে কোনও উইকেট পাননি দি‌‌য়েছেন ১ রান। ৩ ওভার শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ রানে ১ উইকেট। মুস্তাফিজ নিজের শেষ ওভারে দিলেন ৬ রান। তুলে নেন নিখিল নায়েকের উইকেট।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের