নারায়ণগঞ্জে সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ১৭:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৭:১৫

নারায়ণগঞ্জে সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে কমার্স কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা বিক্ষোভ প্রদর্শনসহ যানবাহন ভাংচুর করে। এই কারণে সড়কটিতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসলে ছাত্র-ছাত্রীরা রাস্তা থেকে সরে যায়।

জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইন এলাকায় মঙ্গলবার শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ইয়াসিন আরাফাত ছিল নারায়ণগঞ্জ কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

আরও পড়তে পারেন: হত্যাকারীদের ধরতে সহায়তা করেনি পথচারীরা
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। মঙ্গলবারের দুর্ঘটনার পর পুলিশ গাড়ি চালক আলী আকবর সোহেলকে (৩২) গ্রেফতার করেছে। এই ব্যাপারে মামলা হয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের