খুলনায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি
০৪ মে ২০১৬, ১২:১৯আপডেট : ০৪ মে ২০১৬, ১২:২৩

খুলনায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকায় জুট টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে বুধবার বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মিলের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে আগুন রয়েছে। যা নেভানোর কাজ চলছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিয়াকত হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন সম্পূর্ণভাবে আগুন নেভানোর কাজ চলছে। এরপরই ডাম্পিংয়ের কাজ করা হবে। এসব কাজ শেষে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হবে।
তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে, সতর্কতা হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
তিনি জানান, পাটের আগুন দ্রুততার সঙ্গে নিভিয়ে ফেলা কঠিন। তবে, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফলে আগুন ছড়াতে পারছে না।
মিল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরমাইজ খানা রিভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক ঘণ্টা পর মহানগরীর খালিশপুর ও দৌলতপুরের আরও চারটি ইউনিট ভৈরব নদী পার হয়ে ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ছয়টি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আগুনে মিলের উৎপাদিত পণ্য ও কাঁচামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন:
সুন্দরবনে অগ্নিকাণ্ড: ধানসাগর স্টেশন কর্মকর্তা বরখাস্ত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের