সুন্দরবনে অগ্নিকাণ্ড: ধানসাগর স্টেশন কর্মকর্তা বরখাস্ত

খুলনা প্রতিনিধি
০৪ মে ২০১৬, ১২:০২আপডেট : ০৪ মে ২০১৬, ১২:০৪

সুন্দরবনে আগুন সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহমুদকে বরখাস্ত করা হয়েছে। বুধবার সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধানসাগর স্টেশনের তুলতলা এলাকায় ২৭ এপ্রিল চতুর্থবার অগ্নিকাণ্ডের ঘটনায় সুলতান মাহমুদকে বরখাস্ত করা হয়। এর আগে ১৮ এপ্রিল নাংলী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য নাংলী ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ মো. নাসির উদ্দিন ও দুই বনরক্ষীসহ তিনজনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
সুন্দরবনে গত এক মাসে চারবার আগুন লাগে। সর্বশেষ ধানসাগর স্টেশনের তুলাতলায় ২৭ এপ্রিল আগুন লাগে। ৯০ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তা আগুন নেভাতে সক্ষম হন।

এর আগে ২৮ মার্চ, ১৮ ও ১৩ এপ্রিল সুন্দরবনের আব্দুল্লার ছিলা, নাংলী ও পঁচাকোড়ালিয়া এলাকায় আগুন লাগে। এতে সুন্দরবনের ব্যাপক এলাকার গাছ পুড়ে যায়। এখন ওই এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে পোড়া গাছের সারি। আগুনের তাপে সুন্দরবনের সুন্দরী, গেওয়া, গরান, বলাসহ গুল্ম গাছ ওই এলাকার শত শত গাছ শুকিয়ে গেছে। অনেক গাছের নিম্নাংশ পুড়ে গেছে। এই তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জনকে আসামি করে তিনটি মামলা করেছে বনবিভাগ। আর সন্দেহজনকভাবে আটক করা হয়েছে ছয়জনকে। পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়।

 আরও পড়ুন:

‘সাম্প্রদায়িক শক্তির হাত থেকে কেউ রেহাই পাচ্ছেন না’

/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি