যশোরে ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানি মামলা

যশোর প্রতিনিধি
০৫ মে ২০১৬, ২১:০৭আপডেট : ০৫ মে ২০১৬, ২১:০৭

ইত্তেফাক যশোরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দুই প্রতিনিধির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। বৃহস্পতিবার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বাদী হয়ে এ মামলা করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানার ওসিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন ।
আসামিরা হলেন, ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, যশোর প্রতিনিধি আহম্মেদ সাঈদ বুলবুল ও জামিউল আহসান সিপু।
মামলার অভিযোগে জানা গেছে, বাবুল আক্তার প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আসন্ন ইউনিয়ন নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। আসামিরা তার  ও তার ভাইয়ের রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে গত ৩ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘সেই মালোপাড়ার জেলেরা আর ভোট দিতে চান না, হামলাকারীর ভাইকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, প্রেমবাগ ইউনিয়ন নির্বাচনে সরদার বাবুল আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনে বাবুলের ছোট ভাই আনোয়ার সরদার মালোপাড়ায় হামলার নেতৃত্বে দিয়েছিলেন। আসন্ন ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে মালোপাড়ার জেলে সম্প্রদায়ের মধ্যে ফের আতঙ্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ সংবাদ প্রকাশিত হওয়ায় রাজনৈতিক ও সামাজিকভাবে তার সম্মান ক্ষুন্ন হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন বলে জানান।

আরও পড়ুন:

দল থেকে বহিষ্কার, তবুও নৌকা মার্কাই থাকছে ‘জেএমবি’ প্রার্থী সালামের

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী