কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে ঘের-ফসলি জমি

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৬:২১আপডেট : ০৬ মে ২০১৬, ১৬:২২

গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে একটি শিক্ষা প্রতিষ্ঠান, দেড় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের ও ফসলি জমি।

শুক্রবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় কপোতাক্ষের প্রায় একশ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ইউপি সদস্য গোলাম রসুলসহ স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ করেই ভোর রাতে বাঁধটি ধসে পড়ে। এতে চাকলা দাখিল মাদ্রাসাসহ দেড় শতাধিক পরিবার, শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে।

বাঁধ নির্মাণের কাজ চলছে

তিনি আরও জানান, এখন নদীতে ভাটা চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার প্রায় দুই শতাধিক মানুষ বাঁশ ও মাটি দিয়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছেন।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই এই দুর্দশা। বারবার বলা শর্তেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে কোনও উদ্যোগ নেয়নি। যা বাজেট আসে তা তারা লুটপাট করে খেয়ে ফেলে।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছি।

আরও পড়ুন: পৃষ্ঠপোষক সাইফুর’স, জানার পরপরই অতিথিদের অনুষ্ঠান ত্যাগ

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী