কুষ্টিয়ায় জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ মে ২০১৬, ১৬:৫৯আপডেট : ০৯ মে ২০১৬, ১৭:০৮

গ্রেফতারের প্রতীকী ছবি কুষ্টিয়ার ভেড়ামারার ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ছোট ভাইকে কুপিয়ে হত্যায় দায়ের করা মামলার প্রধান আসামি আরিফকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ভগিরাতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফ উপজেলার ফকিরাবাদ গ্রামের আইয়ুব আলীর ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই অন্য আসামিরাও গ্রেফতার হবে।
পুলিশ জানায়, ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের নাতনি দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতো আরিফ হোসেন। এ বিষয়ে গত ২৫ এপ্রিল সকালে মজিবর রহমান বাদী হয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করে। পরে নির্বাহী কর্মকর্তা ভেড়ামারা থানাকে জানালে পুলিশ আরিফকে আটক করে।

পরে মুক্তি পেয়ে  ওই দিন রাতেই অভিযোগকারী প্রধান শিক্ষক মজিবর রহমান এবং তার ছোট ভাই মিজানুরকে কুপিয়ে হত্যা করে আরিফ।  এ হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: রংপুরে পূবালী ব্যাংকের নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ